সৈয়দ জালিস মাহমুদ
বাংলাদেশ জাতীয়তাবাদীদল ফকিরহাট উপজেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টার সময় মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট -০১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন, ইভেন্ট ও প্রকাশনা উপ কমিটি এবং বিএনপির রিসার্চ সেলের আহবায়ক আমীর হামজা সাথিল।
উপজেলা স্বেচ্ছাসেবকদের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেম্বর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপি নেতা মোড়ল কামরুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোল্লা রাজু আহমেদ , সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আমান উল্লাহ বাবলা, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই ফরাজী, শেখ শরিফুল ইসলাম, এ্যাডভোকেট মাসুম বিল্লাহ,সৈয়দ মাসুদুল ইসলাম, খান আরিফুজ্জামান পিন্টু, মুক্তাদির হোসেন, রবিউল ইসলাম, আবু সুফিয়ান ও মিরাজুল ইসলাম,সাগর,রবি ফকির,বাধন সহ বিভিন্ন নেতৃবৃন্দ । দোয়া পরিচালনা করেন মো মনিরুল ইসলাম মন্টু ।
অপরদিকে একই দিন দুপুরে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে ডাকবাংলা দলীয় কার্যালয় চত্বরে অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট -১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামাল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, নোমান আল মেহেদী, বিএনপি নেতা কবির হোসেন, এম এ আউয়াল,মাসুদ রানা আরিফ, আতিয়ার মোড়ল,আলী আহমদ,নান্নু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ সালাম, কৃষকদল নেতা আইয়ুব চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা রফিকুল ইসলাম, মোদাচ্ছের মল্লিক , কাজী মনিরুজ্জামান টুটুক, মিলন মাহমুদ, , মিজানুর রহমান, নওশের আলী ও জিয়া মোড়ল সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। ##