July 28, 2026, 4:42 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এরশাদ মারা গেছেন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ (৪২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

নিহত সাইফুল ইসলাম এরশাদ রাজবাড়ী জেলার সদর উপজেলার দাদশী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি অতীতে দীর্ঘদিন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

দীর্ঘদিন যাবত এরশাদ কিডনি রোগে ভুগছিলেন। এ রোগাক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়।

নিহতের পরিবার সূত্র জানায়, সাইফুল ইসলাম এরশাদ চলতি মাসের প্রথম দিনে (১ জানুয়ারি) ভোরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়ার পরামর্শ দেন ফরিদপুরের চিকিৎসকেরা।

এরপর ওই দিনই তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। কিডনি রোগের পাশাপাশি তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন এবং ফুসফুসে পানি জমেছিল বলেও জানান পরিবারের সদস্যরা।

জানা গেছে, এরশাদের মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হবে। তবে জানাজা ও দাফনের সময় এবং স্থান এই প্রতিবেদকের লেখা পর্যন্ত নির্ধারণ করা হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ