September 20, 2026, 9:00 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

তালায় লিটন পরিবহনের সাথে মটরসাইকেল সংঘর্ষে যুবদল নেতা নিহত

তালা প্রতিনিধি

তালায় ঢাকাগামী লিটন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় এলাকার একটি কালভার্টের উপরে দুর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রানা ঘটনাস্থলে মৃত্যুবরন করেন।

নাজমুল হাসান রানা সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। এছাড়া তালা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়কসহ খলিলনগর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তালার বেসরকারি উন্নয়ন সংস্থা- উন্নয়ন প্রচেষ্টা’র কৃষি বিষয়ক একটি প্রকল্পে কর্মরত ছিলেন।

পারারিক সূত্রে জানাগেছে, তালা উপজেলার হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে নাজমুল হাসান রানা একটি শিশু সন্তান রয়েছে। তাঁর অন্তঃস্বত্ত¡া স্ত্রীর সন্তান প্রসবের সময় আগত হওয়ায় রানা তার স্ত্রীকে শশুর বাড়িতে নিয়ে যান। সেখান থেকে মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকালে তালায় অফিসে ফিরছিলেন। পথিমধ্যে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় পার হবার পর বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী লিটন ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো-ব-১৯-০০২৩) সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাজমুল হাসান রানা মাথায় গুরতর আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যান। এসময় পথাচরারীরা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদর জানান, এঘটনায় ঘাতক বাসটি জব্দ করাসহ বাসের হেলপারকে আটক করা হয়। তবে, নিহত’র পরিবার এবিষয়ে কোনও মামলা না করায় রাতে আটক হেলপারকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

এদিকে, এদিন রাত ৮টায় নিহত যুবদল নেতা রানার জানাযা নামাজ শেষে বেদনা বিধুর পরিবেশে হাজরাকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ