July 26, 2026, 8:53 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

ঝালকাঠি-১ আসনে প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনে করা আপিলে আজ ১৪ জানুয়ারী বুধবার বিকেল ৩ টায় প্রার্থীতা ফিরে পান সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত ।

গত ৩ জানুয়ারী প্রার্থীতা বাছাইয়ের নির্দিষ্ট দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা স্বতন্ত্র প্রার্থী হিসাবে ১% ভোটারের সমর্থনে দেয়া স্বাক্ষরে গড় মিল পাওয়ার তথ্য জানিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকতের প্রার্থীতা বাতিল করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার প্রার্থীতা বাতিলের আদেশে সংক্ষুব্ধ হয়ে প্রার্থী নিজে নির্বাচন কমিশনে আপিল করেন ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ ঝালকাঠি -১ (রাজাপুর- কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত দলীয় মনোনয় না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন । আপিলে প্রার্থীতা ফিরে পেয়ে তিনি শুকরিয়া জ্ঞাপন করেন এবং তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ষড়যন্ত্র ভোটারদের সমর্থনের স্বাক্ষরে গড় মিল এর মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও জানান রাজাপুর এবং কাঠালিয়া উপজেলার গণমানুষ তাকে গ্রহণ করেছে এবং ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে সকল শ্রেনী পেশার মানুষ তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ