July 27, 2026, 1:06 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

কয়রার জয়পুর সড়ক এখন মৃত্যুফাঁদ

জিএম তারিকুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রা, মহারাজপুর ইউনিয়নের জয়পুর গ্রাম, শাকবাড়ীয়া খালের ধারঘেঁষে নির্মিত দেড় কিলোমিটার দীর্ঘ পিচের সড়কটি স্বপ্ন দেখালেও নির্মানের কয়েক বছরের মধ্যেই সেই স্বপ্ন চূর্ণ হয়েছে বেহাল দশায়। স্থায়ীয়রা বলেন,সড়কে থাকা ১৫টি বক্স কালবাটের দুর্বল নকশা ও নির্মাণ ত্রুটি,পাশাপাশি প্রভাবশালী ঘের ব্যবসায়ীদের অবৈধ সংযোগই সড়ক ধ্বংসের একমাত্র কারণ।

সরজমিনে দেখা যায়,সড়কের বিভিন্ন অংশ ধ্বসে পড়ে বড় গর্ত সৃষ্টি হয়েছে। কোথাও অ্যাসফাল্ট ভেঙে খালে ঝুলে আছে,কোথাও ফেটে গিয়ে তৈরি হয়েছে বিপজ্জনক খাদ। মটরযান তো দূরের কথা রাস্তায় হাঁটতেও ভয় করে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ দিদারুল আলম বলেন, রাস্তায় এখন কোন যানবাহন চলতে পারে না।সড়কের পাশে একটি সরকারি প্রাইমারি স্কুল। শিশুরা সাইকেল নিয়ে স্কুলে যেতে পারেনা,অনেক প্রতিবন্ধী ও অসুস্থ শিক্ষার্থীকে হেঁটে স্কুলে যেতে হয়,আমরা দ্রুত সড়কটি নির্মাণের দাবি জানাই।

উপজেলা উপসহকারী প্রকৌশলী মোঃ আফজাল হোসেন বলেন, রাস্তাটি অনেক আগে তৈরি করা হয়েছিল। তবে ঘূর্ণিঝড় ইয়াসের সময় কপোতাক্ষ নদীর বাঁধ ভেঙে দীর্ঘদিন পানি জমে থাকায় সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। এখন এ সড়কের ডিপিপি তৈরি হয়নি,তবে দ্রুত সংস্কারের চেষ্টা চলছে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী জানান, সড়কটি চলাচলের অনুপযোগী হয়েছে। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্মকতাদের জানিয়েছি।যত দ্রুত সম্ভব সড়ক সংস্কার বা পূর্ণনির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ