September 20, 2026, 9:03 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

কাঁঠালিয়ার উপজেলা শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মো. ইউসুফ আলী খান

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ উপজেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) মো. ইউসুফ আলী খান মঞ্জু।

উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (১২ জানুয়ারী) জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন ও শ্রেষ্ঠ কলেজ শিক্ষক যাচাই বাছাই কমিটির সদস্যবৃন্দ এক সভায় সহকারী অধ্যাপক (আইসিটি) মো. ইউসুফ আলী খানকে শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নির্বাচিত করেন। তাঁর লেখা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বই বিভিন্ন কলেজে পাঠ্য বই হিসাবে পড়ানো হচ্ছে। সে একজন বিশিষ্ট সমাজ সেবক।

তিনি নিজ বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার দধিভাঙ্গায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। তার সহধর্মিনী সারমিন আক্তার পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার দধিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সাধারন সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু.আনোয়ার আযিমসহ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ