September 21, 2026, 7:50 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে আজ ১২ জানুয়ারি, সোমবার, বিকাল পাঁচটায় নগরীর লেকসিটি হাউজিং সোসাইটির অধিকার বঞ্চিত শিশু পাঠশালার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আলোচনায় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও মানবাধিকার নেতা অ্যাডভোকেট শরিফুল কবির বিজন।

এ সময় বক্তব্য রাখেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন মোল্লা, ফেনী জেলার সমন্বয়ক কাউসার শরিফ নয়ন, চট্টগ্রাম ইউনিট লিডার মোহাম্মদ ফোরকান আলী, উপদেষ্টা আয়েশা সিদ্দিকা কেয়া, খুরশিদা খানম, মনিরা আকতার রুনা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা, শিক্ষা সম্পাদক সুলতানা রাজিয়া, সদস্য নুরজাহান আকতার পান্না, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) মো. আকতার হোসেন শাকিল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিজন বলেন, শিশুদের মেধাবিকাশে ও শিক্ষিত জাতি গঠনে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের যে কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসার দাবিদার। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ ফেনী ও রাঙ্গামাটিতে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে অনন্য নজির সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, সুবিধা বঞ্চিত শিশুরা উপযুক্ত পরিচর্যা পেলে তারাও আর সকল শিশুদের মতোই নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।

এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে অনেক বিত্তশালী ও শিক্ষানুরাগী ব্যক্তি রয়েছেন। তারা অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনকে শিক্ষা-সহায়তার হাত বাড়িয়ে দিলে সংগঠনটি আরও এগিয়ে যেতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ