September 21, 2026, 7:19 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মোহনপুরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রতন, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার ০৩ নং রায়ঘাটি ইউনিয়নে ও ০২ নং ঘাসিগ্রাম ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রায়ঘাটি ও ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বড়াইল উচ্চ বিদ্যালয় মাঠে বিকালে ও শ্যামপুর বাজারে সন্ধ্যার পরে এ দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর -০৩, আসনে বিএনপি মনোনীত কেন্দ্রিয় নেতা এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে বক্তব্যে এ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আপসহীন নেত্রী। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলাউদ্দিন আলো, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, বিএনপি নেতা আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, রায়ঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক রেজাউল, সাংগঠনিক আলামিন, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আনছার আলী, জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি রামকৃষ্ণ কুমার সহ দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি অঙ্গ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ