July 27, 2026, 1:05 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

চলন্ত ট্রেন থেকে পড়ে কলেজ ছাত্র নিহত

মাসুম আহমেদ, মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি

মোহনগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে ইয়াসির সায়েম নামে একজন কলেজ ছাত্র নিহত হয়েছেন।

রবিবার সকাল ৮ টা ৪৫ মিনিটে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় সে।

নিহত ইয়াসির সায়েম নেত্রকোনা সরকারি কলেজের একাদশ শ্রেনির ছাত্র। তার বাড়ি বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামে। মোহনগঞ্জ বাজারের কাচামালের ব্যবসায়ী রুহুল আমিন ও গৃহিনী ফারহানা আক্তারের একমাত্র ছেলে সায়েম। নেত্রকোনা সরকারি কলেজে পড়ালেখার জন্য নিয়মিত সে ট্রেনে যাতায়াত করত। প্রতিদিনের ন্যায়( রবিবার ১১ জানুয়ারি)
সকাল ৮ ঘটিকায় হাওড় এক্সপ্রেসে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে
ছড়ে নেত্রকোনা কলেজের উদ্দেশ্য রওনা হয় ইয়াসির।

ট্রেনের যাত্রী ও তার সহপাঠীদের সূত্রে জানা যায়, ট্রেন টি চলন্ত অবস্থায় সায়েম ট্রেনের দরজায় বসা ছিল। ট্রেন টি আনুমানিক ৮:৪৫ ঘটিকায় নেত্রকোনা সদরের রাজুর বাজার নামক স্থানে পৌঁছালে সজোরে ঝাঁকুনি দেয়, এতে সায়েম ট্রেন থেকে ছিটকে পরে, গাছের সাথে মাথায় আঘাত প্রাপ্ত হয়। মাথায় আঘাতের কারণে তৎক্ষনাৎ তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়, আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর

হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ