September 21, 2026, 7:19 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে বোয়ালখালীর খরণদ্বীপে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে ও ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশনের সহযোগিতায় গতকাল ১০ জানুয়ারি, শনিবার, দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলাধীন শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপে বদিউল আলম কোম্পানির বাড়িতে স্থানীয় দুঃস্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব ফারজানা আফরোজ, সাংবাদিক নজিব চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, মো. মুজিবুর রহমান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সদস্য ইয়াছমিন আকতার, প্রিয়া বেগম, নিলুফার ইয়াছমিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ও ব্যারিস্টার মনোয়ার হোসেন ফাউন্ডেশন বোয়ালখালীর সামাজিক উন্নয়ন ও মানুষের মানবিক কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় আজ বোয়ালখালীর খরণদ্বীপে শীতার্ত, দুঃস্থ, অসহায় ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনের আয়োজনের শীতার্ত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম বোয়ালখালীর বিভিন্ন অঞ্চলেও চলমান থাকবে বলে প্রত্যাশা রাখেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ব্যারিস্টার মনোয়ার হোসেন প্রবাসে বাস করেও দেশের এই শীত মৌসুমে গরিব-দুঃখী মানুষের কথা স্মরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ