September 20, 2026, 7:52 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ইন্দুরকানীতে অপারেশন ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার

শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার

পিরোজপুরের ইন্দুরকানীতে অপারেশন ডেভিল হান্টে সিরাজুল ইসলাম টিটু (৩৫) নামে এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৯জানুয়ারী) সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত টিটু ৫নং চন্ডিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ চন্ডিপুর ৪ নং ওয়ার্ডের আব্দুল মজিদ মৃধার পুত্র বলে পুলিশ ও স্থানীয় সূএ জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শামীম হাওলাদারের নির্দেশে এসআই (নিরস্ত্র) পলাশ সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে চন্ডিপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসা হয়। তার নামে ২০২৪ এর ৫আগস্টের পরে মামলা রয়েছে যাহার মামলা নং জি আর ৬৭

এ ব্যাপারে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান,অপারেশন ডেভিড হান্টের অংশ হিসেবে সিরাজুল ইসলাম টিটু নামে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের গ্রেফতার করা হয়েছে। তাকে আগামীকাল(শনিবার)কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ