July 25, 2026, 4:01 pm
শিরনাম :
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার শ্যামনগরে বর্জ্য ও স্যানিটেশন কর্মীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সম্মিলিত পেশাজীবি পরিষদের জরুরী সভা, লাগাতার কর্মসূচির হুশিয়ারী

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের প্রতিবাদে এবার জরুরী সভা করেছে সম্মিলিত পেশাজীবি পরিষদ। বুধবার (০৬ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায়, বাগেরহাট সম্মিলিত পেশাজীবি পরিষদের আহবায়ক শেখ শাহেদ আলী রবি, জেলা আইনজীবি সমিতির সদস্য সচিব মোশাররফ হোসেন মন্টু, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাগেরহাট জেলা শাখার সভাপতি ডা. লুৎফুল কবির, সদস্য সচিব শামীম বেগ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যান সমিতি, বাগেরহাট জেলা শাখার চেয়ারম্যান গাজী মতিয়ার রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

সভায়, বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় তিনটি সংসদীয় আসন করার প্রস্তাবের তীব্র নিন্দা জানানো হয়। চারটি আসন বহাল রাখার দাবিতে স্মারকলিপি দেওয়ার ঘোষনা দেন। যদি নির্বাচন কমিশন এই প্রস্তাব থেকে ফিরে না আসেন, তাহলে রবিবার থেকে লাগাতার আন্দোলনের ঘোষনা দেন পেশাজীবিরা।

বাগেরহাট জেলা আইনজীবি সমিতির সদস্য সচিব এ্যাড. মোশাররফ হোসেন মন্টু বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি আসন করার যে প্রস্তাব দিয়েছে, এর বিরুদ্ধে আমরা নিয়নমতান্ত্রিক আন্দোলন করব। আগামীকাল আমরা জেলা প্রশাসক ও নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করব। এছাড়া বাগেরহাটের সকল দলের রাজনৈতিক নেত্রীবৃন্দসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ প্রতিবাদ করে আসছে। নির্বাচন কমিশন যদি তাদের প্রস্তাব থেকে ফিরে না আসে, তাহলে রবিবার থেকে বাগেরহাটে লাগাতার আন্দোলন করা হবে বলে জানান এই আইনজীবি।

উল্লেখ, ৩০ জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয়সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি অংশ কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। এরপর থেকেই বাগেরহাট জেলাবাসীক্ষোভে ফুসে ওঠে। এরপর থেকে একের পর এক আন্দোলন করে যাচ্ছে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ ও পেশাজীবিগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ