July 26, 2026, 9:58 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

বাগেরহাট প্রেসক্লাবে সিলভার লাইন গ্রুপের পক্ষ থেকে কম্পিউটার প্রদান

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাট প্রেসক্লাবে সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্সের পক্ষ থেকে ২ টি কম্পিউটার প্রদান করা হয়েছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে প্রেসক্লাব নেতৃবৃ‌ন্দের হা‌তে দু‌টি ক‌ম্পিউটার তু‌লে দেন, বা‌গেরহাট-২ আস‌নের সা‌বেক এম‌পি এমএএইচ সে‌লি‌মের বড় ছে‌লে ও সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স।

এসময় বা‌গেরহাট প্রেসক্লা‌বের সভাপ‌তি শেখ আবু সাঈদ শুনুর সভাপ‌তি‌ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বা‌গেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ও সা‌বেক পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল, বিএন‌পি নেতা মীনা মারুফুজ্জামান র‌নি, প্রেসক্লা‌বের সহসভাপ‌তি এস এম রাজ, সাধারন সম্পাদক এম হেদা‌য়েত হো‌সাইন লিটন, প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি মো: কামরুজ্জামান, আহাদ উদ্দীন হায়দার, সা‌বেক সাধারন সম্পাদক আলী আকবর টুটুল, সহ-সম্পাদক ইয়া‌মিন আলি, অর্থ সম্পাদক আমিরুল হক বাবু, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান, তথ্য ও প্রযুত্তি সম্পাদক এস এস সোহান, ক্রীড়া সম্পাদক আরফুর রহমানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, আধুনিক সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির গুরুত্ব অপরিসীম। প্রেসক্লাবের আইটি রুমে নতুন কম্পিউটার সংযোজন সাংবাদিকদের পেশাগত কাজে আরও গতিশীলতা আনবে।

এ সময় বক্তারা সাংবাদিকদের কল্যাণে এমন উদ্যোগ নেওয়ায় মেহেদী হাসান প্রিন্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এর নিকট আনুষ্ঠানিকভাবে কম্পিউটার দুইটি হস্তান্তর করেন সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান প্রিন্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ