July 29, 2026, 2:16 pm

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ও বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্ট-এর সহযোগিতায় জাহাজী শ্রমিক ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, বিকাল ৪টায়, চট্টগ্রাম নগরের সদরঘাটস্থ মাঝিরঘাট বাদশা আমেনা ম্যানশনের ২য় তলা চট্টগ্রাম লাইটারস শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কার্যালয়ে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মানবিক পুলিশ মোহাম্মদ মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন জাহাজী লাইটারস শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান মো. নুরুল হুদা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে নদীতে থাকা জাহাজী শ্রমিক ও এতিমদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

সামাজিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের এই মানবিক উদ্যোগ শীতার্ত এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। ভবিষ্যতে এ ধরনের সামাজিক দায়বদ্ধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শীতবস্ত্র পেয়ে জাহাজী শ্রমিক ও এতিমদের মাঝে হাসি ফুটে উঠে। তারা অনুভূতি জানাতে গিয়ে জানান, এই হাঁড়কাঁপানো বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে আমাদের পাশে দাঁড়ানোয় আমরা আনন্দিত।
বক্তারা আরো বলেন, সমাজের যেকোনো কর্মকে যদি গুরুত্বারোপ করা হয়, তাহলে আমাদের দেশে ধনী-গরিব বৈষম্য থাকবে না। বিত্তশালীরা যদি এসব সামাজিক সংগঠনের কাজে এগিয়ে আসে, তাহলে বৈরী দুর্যোগের সময় খেটে খাওয়া মানুষগুলো কষ্ট থেকে রক্ষা পাবে।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব ফারজানা আফরোজ, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ইসলাম বৃষ্টি, মো. আবদুল মোমেন, আমিনুল হক, নাদিয়া সুলতানা, সাংবাদিক নজীব চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, মো. ইয়াছিন ভূঁইয়া, হাফেজ মোহাম্মদ ইসমাইল, মো. ইয়াহিয়া খান কুতুবী, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ