September 20, 2026, 7:48 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ঝালকাঠিতে পাঁচ ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিবেশ দূষণের দায়ে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ইটভাটার স-মিল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।

অভিযানে তিলক ব্রিকসকে ১ লাখ টাকা, রিয়াজ-১ ব্রিকসকে ৫ লাখ টাকা, এমএমআর ব্রিকসকে ৩ লাখ টাকা, এসআরবি ব্রিকসকে ১ লাখ টাকা এবং রিয়াজ-২ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ