September 20, 2026, 7:50 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

কাঁঠালিয়ায় চোরাই স্বর্ণালংকার, নগদ টাকাসহ ৬ আসামী গ্রেফতার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬ আসামীকে গ্রেফতার করছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার চেচঁরীরামপুর ইউনিয়ন থেকে ফুলতলা ধাওয়া গ্রামের নয়ন হাওলাদার (২৪) ও মহিষকান্দী গ্রামের মোঃ হাসিব খান (২০) কে আটক করা হলে তাদের স্বীকারউক্তি অনুযায়ী ভান্ডারিয়া, চেঁচরী, কৈখালী, বানাইসহ বিভিন্ন এলাকা থেকে গতকাল দিনব্যাপী কাঁঠালিয়া থানার ওসি তদন্ত হারান চন্দ্র পালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মনোতোষ বালা (৩৫) পিতা: মহেন্দ্র বালা, উত্তম কুমার হালদার (৩৫) পিতা: রমেশ চন্দ্র হালদার, গৌতম কর্মকার (৫৫) পিতা: মাখন লাল কর্মকার ও ফেরদৌস খান (২১) কে ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১ টি অংটি, ১টি নাক ফুল, ২ টি রুপার চেইন, ১ টি ব্রেসলাইট ও নগত ৫ হাজার টাকাসহ গ্রেফতার করেন।

উল্লেখ্য গত ৩ জানুয়ারি ২০২৬ ইমরান হোসেনের বাড়িতে চুরি হয়। পরে তার স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে গত ৬ জানুয়ারি ২০২৬ কাঁঠালিয়া থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন মামলা নং (০৬) তারিখ ৬/১/২০২৬।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাসের রায়হান জানান, আটককৃতদেরকে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি কোর্টে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ