September 20, 2026, 7:50 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময়

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের সাথে জেলার নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে জেলা বিএনপি’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মো: সৈয়দ হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন। এসময় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা এলেন ভুট্টো।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন ঝালকাঠির দুটি আসনের বিএনপির প্রার্থীর সাথে হাত উঁচিয়ে সমর্থন জানান। একই সাথে বিএনপি প্রার্থীকে জয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

প্রধান অতিথি বিলকিস জাহান শিরিন বলেন, খালেদা জিয়া মনোনয়ন দিয়েছেন এতে বিএনপির প্রার্থীদের প্রাথমিক বিজয় হয়েছে। যারা মনোনয়ন পেয়েছেন আপনারা সকল কর্মীদের মূল্যায়ন করবেন। দলীয় প্রার্থীদের বিজয়ী করতে দলের মধ্যে বিভাজন ভুলে যেতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ না হলে এর ফলাফল নেতিবাচক হবে। প্রতিপক্ষকে কোন ধরনের সুযোগ দেয়া যাবে না। কমিটি নিয়ে বিভক্তি শেষ করতে হবে। বিগত দিনে দলের জন্য যারা মার খেয়েছে রক্ত ঝড়িয়েছে তাদের মূল্যায়ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ