July 28, 2026, 8:08 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠির মাঝে মুক্তি ফাউন্ডেশনের সহায়তা প্রদান

তালা প্রতিনিধি

তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির মাঝে নগদ টাকা ও ত্রাণ দিয়েছে সহায়তা প্রদান করেছে বেসরকারি সংস্থা মুক্তি ফাউন্ডেশন।

সাতক্ষীরা জেলার তালা উপজেলায় মুক্তি ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত টুয়ার্ডস গ্রেটার ইফেকটিভনেস এন্ড টাইমলাইনস ইন হিউমানিটারিয়ান ইমারজেন্সি রেসপন্স (টুগেদার-২.০) এর আওতায় তেঁতুলিয়া ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির সহযোগীতার লক্ষ্যে হিউমানিটারিয়ান এ্যাসিসট্যানটস টু দি ওয়াটারলগিন এ্যাফেকটেট হাউসহোল্ডস ইন তেঁতুলিয়া ইউনিয়ন, তালা, সাতক্ষীরা নামীয় প্রকল্পের উক্ত সহায়তা প্রদান করা হয়।

ইউনিয়নে ৫১০ পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে সর্বমোট ৫১ লক্ষ টাকা, ২৯০ পরিবারের মধ্যে প্রতি পরিবার ২৫ কেজি চিকন মিনিকেট চাল, ৩ কেজি আটা, ৩ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুরির ডাল, ২ কেজি চিনি ও ১ কেজি লবন প্রদান করা হয়। এছাড়াও উক্ত ইউনিয়নে সুপেয় পানির সংকট নিরসনে শিরাশুনী, সুভাষিনী ও লক্ষণপুর গ্রামে ৩টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এরই আওতায় গত বৃহস্পতিবার (১ জানুয়ানী- ২০২৬) প্রকল্পের সহায়তা বিতরণ অনুষ্ঠান সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

সহায়তা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। সভায় সভাপতিত্ব করেন মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, জাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অশোক কুমার ও মুক্তি ফাউন্ডেশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর (ক্ষুদ্র ঋণ) সুনন্দা ভদ্র প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তি ফাউন্ডেশনের টুগেদার-২.০ প্রকল্পের ফোকাল পয়েন্ট জোশেফ মন্ডল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ