July 29, 2026, 3:04 pm

জাহানাবাদে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও শোকসভা

মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারবদ্ধ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিলেন জাহানাবাদ ইউনিয়ন বিএনপি অঙ্গ, ও সহযোগী সংগঠন।

৮ই জানুয়ারি বৃহস্পতিবার বিকালে জাহানাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী শিক্ষক জিল্লুর রহমান, পরিচালনায় ছিলেন বিএনপি নেতা আব্দুল হামিদ।

এই সময় উপস্থিত ছিলেন পবা-মোহনপুর-৩ আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পূর্ণবিষয়ক সহ- সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-আর- রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহিন আকতার শামসুজ্জোহা, বিএনপি নেতা আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আকবর আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ