September 21, 2026, 6:13 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

গোপালগঞ্জে ৩৮ জন প্রর্থীর মধ্যে ১৩ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা

স্টাফ রির্পোটার

গোপালগঞ্জে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষ হয়েছে। মোট ৩৮ জন প্রর্থীর মধ্যে অবৈধ ঘোষণা করা হয়েছে ১৩ জনের মনোনয়ন। স্থাগিত রয়েছে ২ জনের মনোনয়ন। আর বৈধ প্রর্থীর সংখ্যা ২৫ জন। এর মধ্যে ঋণ খেলাপী ও এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি থাকায় গোপালগঞ্জ ১ আসন থেকে ৬ জন, গোপালগঞ্জ ২ আসন থেকে ৫ জন এবং গোপালগঞ্জ ৩ আসন থেকে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও ২ জনের মনোনয়ন স্থাগিত ঘোষণা করা হয়।

যাচাই-বাছাই শেষে শনিবার বিকেলে (৩ জানুয়ারী) জেলা রিটার্নিং অফিসার  মোঃ আরিফ উজ্জামান এ ঘোষণা দেন।

গোপালগঞ্জ ১ আসনে (মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার একাংশ) মনোনয়ন জমা পড়ে ১৩টি। এর মধ্যে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী নাজমুল আলম, আশ্রাফুল আলম এবং এবি পার্টির মোঃ প্রিন্স আল আমিন, গণঅধিকার পরিষদের প্রার্থী (জিওপি) মোঃ কাবির মিয়া ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সুলতান জামান খানের মনোনয়ন।

সদর উপজেলা ও কাশিয়ানী উপজেলার একাংশা নিয়ে গঠিত গোপালগঞ্জ ২ আসনে মনোনয়ন জমা পড়ে ১৩টি। এর মধ্যে বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূইয়া লুটুল, রনী মোল্যা, সিপন ভূঁইয়া, মশিউর রহমান, মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ও উৎপল বিশ্বাসের মনোনয়ন।

টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ ৩ আসনে মনোনয়ন জমা পড়ে ১২টি। এর মধ্যে বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামানিক ও রওশন আরার মনোনয়ন। স্থাগতি করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল আজিজ ও স্বতন্ত্র প্রার্থী দুলাল চন্দ্র বিশ্বাসের মনোনয়ন।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারী তারিখের মধ্যে নির্বাচন কমিশনে আপীল করতে পারবেন। এছাড়াও ২০ জানুয়ারী মনোনয়ন প্রত্যাহারে শেষ তারিখ এবং ২১ জানুয়ারী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ