September 21, 2026, 5:48 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব- ডা. শফিকুর রহমান

তরফদার রবিউল ইসলাম

জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব- ডা. শফিকুর রহমান

২ জানুয়ারি (জুম‘আ বার) ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক (অ্যানুয়াল) গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে জাতিকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভক্ত জাতি দিয়ে কখনোই একটি রাষ্ট্র সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। জাতির বিভক্তি রোধে সকলকে একযোগে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, কোনো বিভক্ত জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই পার্থক্য যেন মতবিরোধে রূপ না নেয়—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

ডা. শফিকুর রহমান সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা সকলে মিলিতভাবে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসি।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ