September 20, 2026, 5:51 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বলতলা গ্রামের মো. রুহুল আমিন মুন্সি (৪০) নামের এক যুবকের রেন্ট্রি গাছের ডালের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত গভীর রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।

রুহুল আমিন মুন্সি শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের মো. আতাহার আলী মুন্সির ছেলে।

শৌলজালিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়ীতে না দেখে অনেক খোঁজা খোঁজির করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ রবিবার সকালে স্থানীয় লোকজনে বাড়ীর পাশে রেন্ট্রি গাছের ডালের সাথে গলায় ফাঁস অবস্থায় রুহুল আমিনকে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাঁঠালিয়া থানায় নিয়ে যায়। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান জানান, ‘মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে।’ ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাড়িতে শত শত মানুষ ভিড় জমায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ