September 20, 2026, 5:51 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

রিসোর্ট মালিকসহ তিন পর্যটক সুন্দরবনে অপহৃত

তরফদার রবিউল ইসলাম

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ তিন পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত দুই পর্যটক রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।

খুলনা জেলার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান শনিবার (রাত) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নারী-পুরুষসহ চারজন পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোলকানন’-এ বুকিং নিয়ে রাতযাপনের জন্য অবস্থান নেন।

বিকেলে রিসোর্ট গোলকাননের মালিক শ্রীপতি বাছাড়সহ চারজন পর্যটক একটি নৌকায় চড়ে রিসোর্ট-সংলগ্ন বনের ছোট খালে ভ্রমণে বের হন। এ সময় ওই খাল থেকেই নারীসহ পাঁচজনকে অস্ত্রের মুখে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। পরে রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেওয়া হলেও রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা।

জিম্মিদের মুক্তির বিনিময়ে দস্যুরা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড়।

ঘটনার বিষয়ে সুন্দরবনের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, তিনি অপহরণের বিষয়টি শুনেছেন, তবে কোন দস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত করে বলতে পারেননি।

এ ঘটনার পর শনিবার সারাদিন রিসোর্ট এলাকায় কোনো ট্যুরিস্ট নৌযান বা পর্যটকের যাতায়াত হয়নি। এতে পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ প্রসঙ্গে দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, ‘সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে। অপহৃত দুই পর্যটকের নাম মো. সোহেল ও জনি। দুজনই ঢাকার বাসিন্দা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ