September 20, 2026, 5:50 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

বাগেরহাটের ৪টি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাটে ঋণখেলাপি ও স্বতন্ত্র প্রার্থীদের ভোটের শতকরা হিসাবের গরমিলসহ বিভিন্ন ত্রুটির কারণে ৩২ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার(৩ জানুয়ারি ) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে, বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম, জাতীয় পার্টির প্রার্থী স,ম গোলাম সরোয়ার এবং স্বতন্ত্র প্রার্থী এস,এম মুশফিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে এলডিপির প্রার্থী মো. হাসান ইমাম এবং বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

বাগেরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী প্রার্থীদের দাখিল করা কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। ঋণখেলাপি থাকা ও ভোটের শতকরা হিসাবের গরমিলসহ প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

আগামী ৫ জানুয়ারী থেকে ৯ জানুয়ারী পর্যন্ত এসব প্রার্থীরা নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ