September 20, 2026, 5:50 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা

কয়রা (খুলনা) প্রতিনিধি

কয়রায় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেজপাড়া দাখিল মাদ্রাসার সুপার বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব মাওলানা আজহারুল ইসলাম।সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ মনিরুন্নেছা।

শাহজাহান সিরাজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রত্যাশিত কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, সাংবাদিক কামাল হোসেন, সমাজ সেবক রফিকুল ইসলাম, আঃ আলিম প্রমুখ, সহকারি প্রধান শিক্ষক রোকসানা খানম, খুকুমণি ও চন্দন কুমার বৈরাগী।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওঃ আজহারুল ইসলাম বলেন, আজকের এই ফলাফল শুধু পরীক্ষার নম্বর নয়, এটি শিক্ষার্থীদের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্নের প্রতিফলন।তিনি অভিভাবক মায়েদের উদ্দেশ্যে বলেন, মায়ের কোলই হলো শিশুর প্রথম বিদ্যালয়। পরিবার থেকেই শিশুর নৈতিক শিক্ষা ও শিষ্টাচারের ভিত্তি গড়ে ওঠে, আর সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই একটি শিশুর জীবনের ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয় থেকেই এই প্রাথমিক বিদ্যালয় শিশুকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে। এই পর্যায়ে সঠিক দিকনির্দেশনা, ভালোবাসা ও উৎসাহ পেলে তারা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। আজকের এই অনুষ্ঠানে শিশুদের চোখে যে আনন্দ ও আত্মবিশ্বাস দেখছি, সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও অভিভাবকদের সহযোগিতা বড় ভূমিকা রেখেছে। আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধেও এগিয়ে যাক।”

একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রেহনুমা কামাল ঐসি বলেন, “পরীক্ষা তো বড় বিষয় ছিলই, কিন্তু আমার নাম প্রথম বিভাগে এসেছে জেনে আজ মনে আনন্দের ঝড়েও ভেসে যাই।” তার বাবা কামাল হোসেন যোগ করেন, আজ যারা ভালো ফল করেছে, তাদের বলব-এ সাফল্যে যেন আত্মতুষ্টি না আসে। আর যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের হতাশ হওয়ার কিছু নেই। পরিশ্রম করলে আগামী দিন অবশ্যই আরও ভালো হবে।

ফলাফল ঘোষণাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবক মায়েদের মাঝে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। অনেক অভিভাবক সন্তানের সাফল্যে আনন্দ প্রকাশ করেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ফলাফল ঘোষনা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিমন্ডলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ