September 20, 2026, 4:56 pm
শিরনাম :
চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ বাগেরহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা

রাজবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাযা নামাজ অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ীতে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সনামধন্য সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ গায়েবানা জানাযা নামাজের আয়োজন করা হয়।

রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত জানাযায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এ জানাযা নামাজের ইমামতি করেন ভাণ্ডারিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক সিরাজুল কবির।

এরআগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন সেলিম, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম, মাইনুদ্দিন, মীর আজাদ, জেলা ছাত্রদলের আব্দুল্লাহ আল আমানসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।

জানাযা নামাজ শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ