September 20, 2026, 4:56 pm
শিরনাম :
চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ বাগেরহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা

রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে নছিমন যাত্রী নিহত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে নছিমনের এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দূর্গাপুর ব্রিজ সংলগ্ন রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

দূর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আলমাস শেখ (৩৫)। তিনি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর গ্রামের ছব্দুল খা পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার স্থানীয় করিম শেখের ছেলে।

ঘটনার প্রতক্ষদর্শী সূত্রে জানায়, কুষ্টিয়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দূর্গাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রাকের এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীন ট্রাকটি রাস্তার ধারে পরে যায়। এসময় নাটোর থেকে গোয়ালন্দগামী একটি যাত্রী বোঝাই নছিমন ট্রাকের নিচে পড়ে। এতে নছিমনে থাকা যাত্রীদের মধ্যে আলমাস নামে একজন ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সাভির্সের সদস্যরা ট্রাক থেকে সিমেন্ট খালি করে মরদেহটি উদ্ধার করে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, সিমেন্ট বোঝাই ট্রাকের নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তারা সকলেই কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। নিহতের ঘটনায় আইনগত প্রকিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ