September 20, 2026, 4:56 pm
শিরনাম :
চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ বাগেরহাটে অংশীজনদের সাথে গ্রাম আদালতের মতবিনিময় সভা

কাঁঠালিয়ায় ১৭০ টাকা হারানোর জেরে সৎ চাচার বিরুদ্ধে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ১৭০ টাকা হারানোর ঘটনাকে কেন্দ্র করে সৎ চাচার বিরুদ্ধে শাবল দিয়ে পিটিয়ে ভাতিজি মাদ্রাসাছাত্রী লামিয়া আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার (১৪) উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়ি থেকে উৎখাতের বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ১৭০ টাকা চুরির অভিযোগ তুলে লামিয়াকে মারধর করা হয়। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নেওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় লামিয়ার মা লিলি বেগমও গুরুতর আহত হন। মেয়েকে রক্ষা করতে গিয়ে মাথায় আঘাত পান তিনি। বর্তমানে তিনি শেবাচিমে চিকিৎসাধীন।

নিহতের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, অভিযুক্ত জাকির খানের পকেট থেকে ১৭০ টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে লামিয়া গুরুতর আহত হয় এবং তাকে বাঁচাতে গিয়ে তার মা আহত হন।

তবে এ ঘটনায় এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা বা গ্রেপ্তার কার্যক্রম শুরু করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরও জানান, অভিযুক্ত জাকিরের বড় ভাই ফারুক খান লামিয়ার মাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই সময় থেকে লামিয়া মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে থেকেই পড়াশোনা করত। কিছুদিন আগে ফারুক খান মারা গেলে লামিয়া ও তার মা ওই বাড়িতেই বসবাস করে আসছিলেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ