July 26, 2026, 11:16 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শোক

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই শোক জানানো হয়।

শোকবার্তায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা ও নারী উন্নয়নে তাঁর গৃহীত পদক্ষেপসমূহ স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া।

কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত প্রায় এক মাস যাবত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ