July 27, 2026, 1:59 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

সাতক্ষীরা-১ আসনে আঃলীগ নেতার পক্ষে মনোনয়ন পত্র দাখিল করতে গিয়ে জমাদানকারী আটক

ফারুক হোসেন রাজ, স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা এস এম মুজিবুর রহমান ওরফে সরদার মুজিবের মনোনয়নপত্র যিনি জমা দিয়েছেন, তাকে পুলিশ আটক করেছে —এমন অভিযোগ উঠেছে। এই ঘটনার মধ্যেই সরদার মুজিবের মনোনয়ন ঘিরে জেলায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

রাতে সরদার মুজিব জানান, তার প্রস্তাবক মাগফুরকে কলারোয়া থানা পুলিশ আটক করেছে। তিনি বিষয়টিকে রাজনৈতিক হয়রানি উল্লেখ করে প্রস্তাবকের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান বলেন,
মুজিবুর রহমান নামে একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। একাধিক ব্যক্তি জমা দেওয়ায় তখনই নিশ্চিত হওয়া যায়নি কে জমা দিয়েছেন।

তবে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরদার মুজিব একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে সাতক্ষীরা–১ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৭২ হাজার ৪৭ জন।

ভোটার বিভাজন অনুযায়ী— পুরুষ: ২,৩৬,০৮৯ জন, নারী: ২,৩৫,৯৫৬ জন, হিজড়া: ২ জন।
স্বতন্ত্র দোলনা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পান ১৫ হাজার ৭০৮ ভোট। প্রয়োজনীয় ভোটের হার না পাওয়ায় ওই নির্বাচনে তার জামানত বাজেয়াপ্ত হয়।

২৪ এর গণআন্দোলনের পর বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হলেও সরদার মুজিব রাজনৈতিকভাবে সক্রিয় রয়েছেন। নিষিদ্ধ সংগঠনের জেলা পর্যায়ের নেতা হয়েও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।

সরদার মুজিব নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি একাধিকবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২৩ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

মনোনয়ন জমাদানকারী আটক হওয়ার অভিযোগ, আগের নির্বাচনে জামানত হারানোর রেকর্ড এবং আন্দোলন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতা — সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা–১ আসনে সরদার মুজিবের মনোনয়ন একটি আলোচিত ঘটনা হয়ে উঠেছে বলে মন্তব্য সাধারণ ভোটারদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ