July 26, 2026, 11:10 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মনোনয়নপত্র জমা দিলেন সুলতানুল ইসলাম তারেক

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি অ্যাডভোকেট সুলতানুল আলম তারেক।

সোমবার দুপুরে কর্মী সমর্থকদের নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক চয়ন, পাকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও চরআষাড়িয়াদহ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমানসহ অন্যান্য নেতবৃন্দ।

মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুলতানুল ইসলাম তারেক বলেন, দীর্ঘ সময় ধরে তানোর-গোদাগাড়ীর মানুষের পাশে থেকে কাজ করেছেন। বিএনপির দুঃসময়ে দলীয় নেতাকর্মীদের আগলে রাখার চেষ্টা করেছেন। দলীয় নেতাকর্মীদের দাবির কারণেই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এলাকায় নিরপেক্ষভাবে জনমত যাচাই করলে বোঝা যাবে, আগামীতে মানুষ কা কে বেছে নিতে অপেক্ষায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ