September 19, 2026, 2:57 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ

তালা প্রতিনিধি

সমাজের পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর ২২জন মেধাবী শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার বোর্ড ফি’র টাকাসহ শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে এবং লেটারেসী প্রকল্পের আওতায় এই অর্থ বিতরণ করা হয়।

বোর্ড ফি ও শিক্ষা উপকরন বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠান সোমবার (২৯ ডিসেম্বর) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা ফিসের টাকা ও উপকরণ বিতরন উদ্বোধন করেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ।

দলিত’র প্রকল্প সমন্বয়কারী ধরাদেবী দাস’র সভাপতিত্বে এবং দলিত’র প্রকল্প কর্মকর্তা নেপাল দাস’র পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক এবং উপকারভোগী পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাইকগাছা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২জন দরিদ্র ও দলিত জনগোষ্ঠীর এসএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার ফিসের টাকাসহ পরীক্ষায় অংশগ্রহনের বিভিন্ন উপকরন প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ