July 26, 2026, 12:25 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রাজবাড়ীতে দুইটি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ১৬ জন প্রার্থী

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে  ২ টি আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ১৬ জন প্রার্থী। যারমধ্যে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) মোট ৪ জন ও রাজবাড়ী -২   ( পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) মোট ১২ জন প্রার্থী।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির অ্যাড. মো. নুরুল ইসলাম,  জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জাকের পার্টির প্রার্থী দলটির জেলার সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস।

এদিকে, রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ  হারুন-অর-রশিদ, খেলাফত মজলিসের প্রার্থী কাজী মিনহাজুল আলম, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জেলার প্রধান সমন্বয়করী জামিল হিজাজী,  বাংলাদেশ ইসলামী আন্দোলনের  প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ কুতুব উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মো. আব্দুল মালেক মন্ডল, গণঅধিকার পরিষদ প্রার্থী জাহিদ শেখ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মো. নাসিরুল হক সাবু, মোজাহিদুল আলম ও সোহেল মোল্লা মনোনয়নপত্র দাখিল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ