July 26, 2026, 12:24 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

রূপগঞ্জে বিএনপি জামায়াতসহ প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

মো. রোমান মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল ২৯ডিসেম্বর সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলামের কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি আব্দুল আজিজ, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, নূরুন্নবী ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, তারাবো পৌরসভা বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া ও মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনে সহকারী রিটানিং অফিসারের কাছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী রেহান আফজাল মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া রূপগঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা (দাঁড়িপাল্লা) রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে এবার ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৪১৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ