September 19, 2026, 2:13 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ঝালকাঠি-১ আসনে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের মনোনয়নপত্র দাখিল

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি জেলা আমির এডভোকেট হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. ফয়জুল হক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, বাংলাদেশে বর্তমানে যে আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, জামায়াতে ইসলামী সেই ঐক্যকে ধারণ করেই আগামীর রাজনৈতিক পথচলায় এগিয়ে যেতে চায়। তিনি বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছে এবং সেই প্রত্যাশা পূরণে তারা সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।

এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ