July 28, 2026, 1:43 pm
শিরনাম :
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার। বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

রাজাপুর বাজার ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ শুরু, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

অবশেষে রাজাপুর বাজার ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। এতে দীর্ঘদিন ধরে চলা ভোগান্তির অবসান হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

জানা গেছে, ব্রিজ নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় রাজাপুর বাজারসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষকে দীর্ঘদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। এ নিয়ে বিগত সময়ে একাধিকবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সম্প্রতি সংযোগ সড়ক নির্মাণের অনুমোদন দেয়। ইতোমধ্যে কাজের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ নির্মাণ কাজ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ জানান, সংযোগ সড়কটি নির্মিত হলে রাজাপুর বাজারে যাতায়াত সহজ হবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং শিক্ষার্থী ও রোগীদের চলাচলে বড় ধরনের সুবিধা মিলবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্যে ঠিকাদারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ