September 21, 2026, 3:12 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

শান্তিপূর্ণ মানববন্ধনে ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীদের বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ- মিয়া গোলাম পরওয়ার

তরফদার রবিউল ইসলাম

শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীদের বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ- মিয়া গোলাম পরওয়ার

কারওয়ান বাজারে সিন্ডিকেটভিত্তিক চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ২৯ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে হামলা গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী। চাঁদাবাজির মতো ঘৃণ্য অপরাধ দমনে যেখানে রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, সেখানে প্রতিবাদরত নিরীহ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে এ হামলায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

একই সঙ্গে তিনি কারওয়ান বাজারসহ সারাদেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট প্রথা বন্ধে প্রশাসনের কার্যকর, নিরপেক্ষ ও দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ