July 26, 2026, 1:40 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। আজ উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুই গুরুত্বপূর্ণ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির দুই নেতা মনোনয়ন দাখিল করেছেন। তাঁদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। উভয়েই বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য।

তারা উভয়েই মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার জুবায়ের হোসেনের নিকট মনোনয়ন পত্র জমা দেন। রবিবার ২৮ ডিসেম্বর বিকেল ৩টায় বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা: রেশমা আনাম রোজী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, থানা সিনিয়র সভাপতি রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সহ-সভাপতি খ. লিলি সরকার, সাধারণ সম্পাদক খ. মোতালিব হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. লতিফ পান্না, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, ফুলবাগচালার চেয়ারম্যান ফরিদ আলী, শিল্প বণিক সমিতির সভাপতি মিনজুর রহমান নান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিকেল সাড়ে ৪টায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিরি সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী। মনোনয়নপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, যুব দলের সাবেক আহবায়ক আব্দুল মান্নান, শোলাকুড়ির সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান, সাবেক বিএনপির সদস্য আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার মনিসহ বিএনপির, যুবদল, ছাত্র দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ