September 19, 2026, 2:13 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী বা সাক্ষী না হওয়ায় ‎মুক্তিযোদ্ধা কমান্ডারের জানাজায় কৃতজ্ঞতা; মাসুদ সাঈদী

‎শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রির্পোটার

সাঈদীর বিরুদ্ধে মামলার বাদী বা সাক্ষী না হওয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডারের জানাজায় কৃতজ্ঞতায় অশ্রুসিক্ত মাসুদ সাঈদী

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন হাওলাদারের জানাজায় অংশ নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মাসুদ সাঈদী।

রবিবার (—) সকাল ১০টায় সরকারি ইন্দুরকানী কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে কেঁদে কেঁদে মাসুদ সাঈদী বলেন,
‎“যখন তৎকালীন সরকার আমার আব্বাকে গ্রেপ্তার করেছিল, তখন এই মানুষটির ওপর আমার আব্বার বিরুদ্ধে মামলার বাদী ও সাক্ষী হওয়ার জন্য প্রচণ্ড চাপ প্রয়োগ করা হয়েছিল। কিন্তু তিনি সব ধরনের বাধা ও চাপ উপেক্ষা করে কখনোই আমার

আব্বার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হননি। শুধু তাই নয়, তিনি নিজে সাক্ষী না দেওয়ার পাশাপাশি অন্য কেউ যেন মিথ্যা সাক্ষ্য না দেয়—সে জন্য মানুষকে সচেতন করেছেন।”
‎তিনি আরও বলেন,

‎“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার সম্মানিত শহীদ পিতার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য না দিয়ে তিনি যে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছিলেন, আল্লাহ তায়ালা যেন সেই হক কাজের উসিলায় তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ