September 21, 2026, 2:40 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

তরফদার রবিউল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত, বৈঠকে আগামী ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার আহ্বান।

আজ ২৭ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সংগঠনের নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল এবং সহকারী সেক্রেটারি জেনারেলগণসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

বৈঠকে দেশে বিরাজমান পরিস্থিতি, আগামী ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠা করে আগামী দিনের বাংলাদেশকে শান্তি এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এ লক্ষ্যে আগামী ৩ জানুয়ারি শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ