July 26, 2026, 1:39 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

মহাসমাবেশ বাস্তবায়নে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তরফদার রবিউল ইসলাম

মহাসমাবেশ বাস্তবায়নে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।
২৬ ডিসেম্বর শুক্রবার রাতে রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে উদ্বেগ, উৎকন্ঠা নিরসনে জনগণকে সামাজিক উদ্বুদ্ধকরণ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর নায়েবে আমীর আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরীর কর্মপরিষদ সদস্য যথাক্রমে আব্দুস সালাম, আবদুর রহমান, কামরুল আহসান হাসান, সৈয়দ সিরাজুল হক, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলাম। এছাড়াও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য, থানা আমীর ও বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ব্যতিত রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতে জনমনে যেই উদ্বেগ, উৎকন্ঠা সৃষ্টি হয়েছে তা দূর করা সম্ভব নয়।
সরকারের ওপর জনগণের আস্থা বজায় রাখতে হলে অবশ্যই শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নতুবা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক বিশ্বাসযোগ্য নির্বাচন সম্পন্ন করা যাবে না। তাই আগামি ০৩ জানুয়ারি (শনিবার) অনুষ্ঠিতব্য মহাসমাবেশে দলমত নির্বিশেষে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে গণমানুষের ৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
সভা শেষে, মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের সার্বিক বিষয়ে আলোচনা শেষে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দায়িত্বশীলদের মাঝে দায়িত্ব বন্টন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ