September 21, 2026, 2:39 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

লাশ নয়, মানবতার বাংলাদেশ চাই- এই প্রত্যয়ে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে স্বামী স্ত্রী মনোনীত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

সবার উপরে মানুষ, সবার উপরে ইনসানিয়াত। আসুন, মানবতার পক্ষে ভোট দিই! এই প্রত্যয়ে আসন্ন দ্বাদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় সব মানুষের হয়ে মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে যারা ইনসানিয়াত বিপ্লবের সংগঠন থেকে চূড়ান্ত ভাবে মনোনয়ন পেয়েছেন্ তাদের মধ্যে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী) আসনের জন্য ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী সাবিনা খাতুন সাব্বি (Sabina Khatun Sabbi), আর নির্বাচনী এলাকা – চট্টগ্রাম ৮ বোয়ালখালী আসনে এমদাদ সায়ীফ, দুই জন ই সম্পর্কে স্বামী স্ত্রী।

মনোনয়ন ফর্ম নিয়ে এক পর্যায়ে চট্টগ্রাম ৮ বোয়ালখালী আসনে এমদাদ সায়ীফ বলেন, “স্হিরচিত্র ও ভিডিওক্লিপ দেখে অপরাধী সনাক্ত ও আইনের আওতায় আনা” – আমজনতার দীর্ঘদিনের দাবী যার কার্যকারিতা অনেক দেরীতে হলো ও কিছুটা দৃশ্যমান। এটা অব্যাহত রাখার পাশাপাশি সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে সাড়াশি অভিযান চাই।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের বক্তব্য তুলে ধরে চট্টগ্রাম ৮ বোয়ালখালী আসনে এমদাদ সায়ীফ বলেন, আর নয় স্বৈরতা রুদ্ধতা – সবাই বলো মানবতা মানবতা। স্বৈররাজনীতির নীতিকথা ভোট ডাকাতির কৌশলমাত্র।আমজনতা বারবার প্রতারিত হয়েছে।মানবতার রাজনীতি কে প্রতিষ্ঠা করাই স্বৈরতা বিদায়ের একমাত্র পথ। বস্তুরউর্ধে মানবসত্তার প্রবক্তা ও মানবতার রাজনীতির প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের নেতৃত্বেই মানবতার আপনারা ঐক্যবদ্ধ হউন, স্বৈররাজনীতিকে বিদায় দিন।

আসন্ন দ্বাদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী) আসনের জন্য ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মনোনীত প্রার্থী সাবিনা খাতুন সাব্বি (Sabina Khatun Sabbi) বলেন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সব মানুষের জন্য নিয়ে এসেছেন ইনসানিয়াত বা মানবতার বার্তা। আমরা বিশ্বাস করি, পরিবর্তন আনতে পারে এমন নেতৃত্ব, যা সমাজের প্রতিটি স্তরে সৎ, ন্যায় ও ইনসাফভিত্তিক প্রশাসন নিশ্চিত করবে।

এছাড়া ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় অন্যান্যদের মাধ্যমে যারা মনোনীত হয়েছেন তারা হলেন, চট্টগ্রাম -১ ( মিরসরাই) রেজাউল করিম, চট্রগ্রাম-২-( ফটিকছড়ি) গিয়াস উদ্দিন, চট্রগ্রাম-৫-( হাটাজারী) আব্দুল বারেক, চট্টগ্রাম -৮-বোয়ালখালী এমদাদুল হক, চট্টগ্রাম -৯- কোতোয়ালী শেখ নঈম উদ্দিন, চট্টগ্রাম -১০- (ডবলমুরিং, হালিশহর, পাহাড়তলী) সাবিনা খতুন সাব্বি, চট্টগ্রাম -১১- বন্দর- পতেঙ্গা ইন্জিনিয়ার আজিজ মিয়া, চট্টগ্রাম -১২- পটিয়া ল আবু তালেব সারতাজ, চট্টগ্রাম -১৩- আনোয়ারা কর্ণফুলি আল্লামা রেজাউল কাওসার, চট্টগ্রাম -১৪- চন্দনাইশ হাফেজ ইলিয়াছ শাহ, পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে নুর ইসলাম (শামিম শাহ) এ পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।

দলমত নির্বিশেষে আমরা সবাই মানবতার পক্ষে দাঁড়াই এবং মানবতার রাজনীতির ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের হয়ে আল্লামা ইমাম হায়াতের হাতকে শক্তিশালী করি। ইনসানিয়াত বিপ্লবের প্রতিক আপেল মার্কায় ভোট দিয়ে সমাজ রাষ্ট্রের উন্নয়নে এবং গণমানুষের কল্যাণে এই নির্বাচনকে এক ইনসাফপূর্ণ বিপ্লবের সূচনা করার তাগিদ দেন।

ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এর দিকনির্দেশনায় উপস্থিত ব্রিফকালে তারা বলেন, নতুন জীবন নতুন রাজনীতি-সব মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র মানবতার রাজনীতি হলেই নিরাপদ জীবনের নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।

নিরাপদ জীবন চাই মানবতার রাষ্ট্র চাই এই দাবি করে তারা প্রচলিত একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ও ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি ছেড়ে সবাইকে মানুষ হিসেবে সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র গড়ার আপেল প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ