ঝালকাঠি-১ আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম জামাল।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ মনোনয়ন চূড়ান্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল মনোনয়ন পেয়েছেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম জামালকে মনোনীত করা হয়েছে। তিনি ঝালকাঠি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও ঘোষণা করা হয়।
এদিকে মনোনয়ন চূড়ান্ত করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে।