July 27, 2026, 12:40 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

কাঁঠালিয়ায় আওয়ামীলীগ, শ্রমিক ও কৃষকলীগ নেতা গ্রেফতার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়ায় ডেভিল হান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানে আওরাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আঃ ছত্তার (৬৭), শৌলজালিয়া ইউনিয়ন কৃষক লীগ নেতা মো. তোফাজ্জল হোসেন (৬৮) ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ছগির জমাদ্দার (৩৩) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) গ্রেফতারকৃতদের ঝালকাঠি কোর্টে প্রেরন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নাছের রায়হান।

জানাযায়, শুক্রবার রাতে উপজেলার আওরাবুনিয়া থেকে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আঃ ছত্তারকে, কাঁঠালিয়া সদর থেকে শৌলজালিয়া ইউনিয়ন কৃষকলীগের নেতা মো. তোফাজ্জল হোসেনকে এবং উপজেলা সদরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম ছগির জমাদ্দারকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মো. আঃ ছত্তার উপজেলার আওরাবুনিয়া, তোফাজ্জল হোসেন শৌলজালিয়া ও মো. রফিকুল ইসলাম ছগির জমাদ্দার দক্ষিণ আউরা গ্রামের বাসিন্দা।

কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নাছের রায়হান জানান, গ্রেফতারকৃত তিনজনকে ঝালকাঠি কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ