September 19, 2026, 2:13 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

একতাই শক্তি একতাই বল, সমাজ সেবায় এগিয়ে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

২৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় উপজেলার তালগাছিয়া সংগঠনের সামনের মাঠে হাওলাদার সমাজ কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র ও ক্যাম্পিন অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাহমুদুল হাসান জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফী।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরন, ইউপি সদস্য মোঃ মাছুম বিল্লাহ, সংগঠনের উদ্যোক্তা, আশরাফুল ইসলাম আমিন, মোঃ এনামুল হক রিন্টু, মোঃ মিজানুর রহমান তুহিন, মোঃ খাইরুল ইসলাম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ আবুল বাশার, মোঃ কাওসার হাওলাদারসহ অনেকে।

এ সময় ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল ও ২ শতাধীক ডেন্টাল রোগীকে ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা ছাড়াও ২ জন অসুস্থ রোগীকে আর্থিক সহযোগিতা করেন সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ