September 19, 2026, 1:30 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

হাদির বোনকে প্রার্থী করার দাবিতে মানববন্ধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির স্থলে তার বোন মাসুমা হাদিকে ওই আসনে প্রার্থী করার দাবিতে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় পৌর শহরের বাসস্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন: মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক ও আবু হানিফ।

বক্তারা বলেন, ‘নলছিটির কৃতী সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। কিন্তু ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই কথা থামিয়ে দিয়েছে। তবে আমরা চাই শহীদ ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক, উজ্জীবিত থাকুক।’

তারা আরও বলেন, ‘আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের মনে ও স্মৃতিতে বেঁচে আছেন এবং থাকবেন। তিনি এ দেশের গর্ব। তার আদর্শ বাঁচিয়ে রাখতে তার পরিবারের কাউকে এ মুহূর্তে ঘুরে দাঁড়াতে হবে। তার বোন মাসুমা হাদির মধ্যে আমরা ওসমান হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। এ জন্য আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাসুমা হাদিকে দেখতে চাই। দেশবাসীও এটা চায়।’

তারা বলেন, ‘মাসুমা হাদি ওই আসনে প্রার্থী হয়ে আধিপত্যবাদের বিরুদ্ধে ও ইনসাফের পক্ষে লড়াই করে তার ভাইয়ের স্বপ্ন পূরণ করবেন, এমনটাই আমরা আশা করি।’

এ বিষয়ে ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেন, ‘এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো কিছু বলার নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এ নির্বাচনে প্রার্থী হতে আমি রাজি আছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ