July 27, 2026, 12:40 pm
শিরনাম :
ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু ৫০ ঘণ্টার মধ্যে আইনজীবী নিজাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেপ্তার বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গভির রাতে হামলা নিহত ১

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে হামলা চালিয়ে মোঃ সাইফুল সর্দার (৪৫) নামের এক জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাইফুল সরদার উপজেলার ব্রাহ্মণ জাট্রিগ্রামের হবি সর্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে বিদ্যাধর ও ব্রাহ্মন জািটিগ্রামে স্থানীয় জুয়েল মিয়া গ্রুপের সাথে শরীফুল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

বৃহস্পতিবার গভীর রাতে জুয়েল গ্রুপ শরিফুল গ্রুপের সমর্থক সাইফুল সরদারের বাড়িতে ঢুকে তাকে অতর্কিত ভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হামলাকারীরা এসময় আরো কয়েক বাড়িতে হামলা চালিয়ে বাড়ী ঘর ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে ইসমাইল মোল্লা নামে ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে মধুখালি সার্কেলের এ এস পি মো. আজম খান। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান বলেন, দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যা কান্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ