July 26, 2026, 2:38 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

এনসিপির আগ্রহের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনায় ৮ দলীয় জোট

সৈয়দ জালিস মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে ইসলামী আট দলীয় জোটের। জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আসন সমঝোতা হতে যাওয়া দলগুলোর সঙ্গী হবে এনসিপি- এমনটাই বলছেন আট দলের নেতারা।

চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরও দু-একদিন। মনোনয়ন উত্তোলনের শেষ দিন পর্যন্ত সমঝোতা না হলে প্রত্যাহারের আগেই দলগুলোর মধ্যে আসন সমঝোতা হবে বলে জানান নেতারা। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার এবং নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ইসলামী আন্দোলন, জামায়াত ও খেলাফত মজলিসসহ আট দল।

আন্দোলনের ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে দলগুলোর মধ্যে আসন ভিত্তিক সমঝোতা প্রায় চূড়ান্ত। দু-একদিনের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তে আসছে পরিবর্তন। আট দলের নেতারা বলছেন, এনসিপিসহ আরও কয়েকটি দল তাদের সঙ্গে নির্বাচনি আসন সমঝোতায় ইচ্ছুক। এসব দলের আগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আট দলের মধ্যে আলোচনা চলছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অনেক দলের সঙ্গে আমাদের আলাপ হচ্ছে এবং সেক্ষেত্রে এনসিপির সঙ্গেও যোগাযোগ আছে। একটা চূড়ান্ত পর্যায়ের দিকে আমরা যাচ্ছি।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন, এনসিপিসহ আরও দুটি পার্টি এলে আমি এটাকে পজিটিভলি দেখি। কারণ এতে করে আমাদের এ প্লাটফর্মটা বড় হলো। নতুন দলগুলোর জন্য যেকোনো ছাড় দিতে প্রস্তুত আছে জানিয়ে আট দলের নেতারা বলেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই ঐক্যবদ্ধ জোটকে আগামী সংসদে পাঠাবে ইসলামপ্রিয় মানুষ।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন, তারা যদি আসে, আর এতে যদি আমাদের আসন কমও হয়, তাতে আমরা অসন্তুষ্ট না। বরং আমি মনে করি প্ল্যাটফর্ম বড় হলে আমরা নির্বাচনে ভালো ফলাফল করতে পারব। সেক্ষেত্রে আমাদের ছাড় দেওয়ার মনোভাব আছে।

আন্দোলনরত ৮ দলের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, আমরা গণতান্ত্রিক ও দেশপ্রেমিক ইসলামি শক্তি। সবাইকে ইনক্লুড করেই জুলাই সনদের যে সংস্কারের হ্যাঁ-না ভোট আছে সেটাকে বিজয় করা। এবং আসন বিজয়ের মাধ্যমে সরকার গঠন ও দেশ গড়ার কাজ করব, ইনশাআল্লাহ।

নতুন জোটের চূড়ান্ত ঘোষণা দু-একদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান আট দলের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ