September 19, 2026, 1:30 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা আটক

সৈয়দ জালিস মাহমুদ

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনে এক যুবলীগ নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ, আটক যুবলীগ নেতার নাম রাসেল পাঠান। তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট যাচাইয়ের সময় তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ভারতে যাওয়ার উদ্দেশ্যে রাসেল পাঠান বেনাপোল চেকপোস্টে আসেন এবং ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। যাচাইকালে ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপ লিস্টে পাওয়া যায়। এ কারণে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজেকে ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে পরিচয় দেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় দায়ের করা দুটি নাশকতার মামলা রয়েছে।

আটক রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে।

এ বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্ট থাকায় ময়মনসিংহের এক যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের পরবর্তী আদেশ অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ