July 26, 2026, 2:39 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

তারেক রহমানকে স্বাগত জানাতে লক্ষাধিক নেতাকর্মী নিয়ে দিপু ভূঁইয়ার নেতৃত্বে জনসমুদ্র

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)  প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পূর্বাচলে অভ্যর্থনা মঞ্চে উপস্থিত হয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালবাসায় সিক্ত হয়েছেন। তারেক রহমানের আগমনকে ঘিরে পূর্বাচল উপ-শহরের তিনশ ফিট সড়ক ও আশপাশের এলাকা জনস্রোতে পরিনত হয়েছে। এদিন তারেক রহমানকে স্বাগত জানাতে লক্ষাধিক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু পূর্বাচলে তারেক রহমানের অভ্যর্থনা কেন্দ্রে যান। এসময় নেতাকর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুনসহ নানার প্রচারণার বার্তা। এসময় মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু রূপগঞ্জসহ সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের জন্য শতাধিক ভ্রাম্যমাণ টয়লেট, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও মেডিকেল টিমের ব্যবস্থা করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সারাদেশ থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে স্লোগান, প্ল্যাকার্ড এবং ঘোরার গাড়িতে করে পুর্বাচলের তিনশ ফিট সড়কে এসে জড়ো হতে থাকেন। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানকে এক নজর দেখতে নেতাকর্মীরা দূর-দূরান্ত থেকে ছুটে আসে। এতে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ফিরে বিরাজ করতে দেখা গেছে। এদিন পূর্বাচল ও আশপাশের এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত ছিল। তারেক রহমানক  দুপুরের অভ্যর্থস্থলে আসলে নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চলতা ফিরে আসে।

তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তৈরি করা হয়েছে বিশাল সংবর্ধনা মঞ্চ, যেখানে রাজনৈতিক উৎসবের পরিবেশ তৈরি হয়েছে । নেতাকর্মীদের পদচারনায় মূখরিত হয়ে উঠে পূর্বাচল উপশহর ও তার আশপাশের এলাকা। এতে করে পূর্বাচল ও রূপগঞ্জ উপজেলায় লোকে লোকারণ্য হয়।

এদিকে, সকালের মাঝেই কিশোরগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, বগুড়া এবং দেশের অন্যান্য অঞ্চলের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। যেকোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। তারেক রহমানকে এক নজর দেখতে পূর্বাচল উপশহর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের পদচারণায় মূখরীত হয়ে আছে। বরিশাল, পটুয়াখালি, ফরিদপুর দক্ষিনাঞ্চল থেকে লঞ্চ করে ইতিমধ্যে পূর্বাচলে এসে পৌছায়। লঞ্চ গুলো থামানো হয় শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রীজের নিচে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লা, কক্সাবাজার ফেনিসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরাও বেশিরভাগই পূর্বাচলে এসে ভীড় জমায়। এদিকে, নেতাকর্মীদের জন্য ৪ শতাধিক ভ্রাম্যমাণ টয়লেট, বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘এটি শুধুমাত্র একটি রাজনৈতিক সমাবেশ নয়, এটি একটি জাতীয় উৎসব। আমাদের কাছে এটি সম্মানের বিষয়।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশে তারেক রহমানের পত্যাবর্তন উপলক্ষে আজকে ৩০০ ফিট এলাকায় যে জনসমুদ্রে পরিনত হয়েছে।বাংলার মানুষ দেশ নায়ক তারেক রহমানকে কতোটা ভালোবাসে আজকে তার প্রমান দিয়ে ইতিহাস তৈরী হয়েছে।

রূপগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, আজ বাংলাদেশ হাসছে । আনন্দের বন্যা বইছে। তিনি ১৭ বছর পর ফিরে এসেছেন এবং তিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, “আজ সারা দেশ জানে, তারেক রহমান দেশে আসছেন মানেই গণতন্ত্র ফিরে আসছে। দীর্ঘ ১৭ বছরের অবরুদ্ধ জীবনের অবসান ঘটিয়ে এই দেশের মানুষ আজ থেকে বুক ফুলিয়ে চলবে। ওনি আসাতে দেশে পুরোপুরি গণতন্ত্র ফিরে আসলো। আমি আমার সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই, তারা আমার ডাকে সাড়া দিয়ে আজ লক্ষাধিক মানুষ এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। “আমাদের রূপগঞ্জের কর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় ভাইদের আপ্যায়ন করছেন। তারা নিজ উদ্যোগে পানীয় জল, কলা ও নাস্তা বিতরণ করছেন। এটিই আমাদের দলের সৌন্দর্য এবং ঐক্য।”রূপগঞ্জবাসী প্রমাণ করেছে তারা তাদের প্রিয় নেতার জন্য কতটা ঐক্যবদ্ধ।” তারেক রহমানের নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ